SAVE Exclusive News

ঝিনাইদহে বাল্যবিবাহ রোধে সাংবাদিকদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে বাল্যবিবাহ রোধে সাংবাদিকদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের পদ্মা সমাজ কল্যাণ সংস্থার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন সার্ভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেভ)। সংগঠনটির নির্বাহী পরিচালক আয়শা সিদ্দীকা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, সেভ’র ভাইস প্রেসিডেন্ট মো: মনিরুজ্জামান সিদ্দিক।

বান্ধব ডেনমার্কের সহযোগিতায় আয়োজিত এ সভায় আয়োজকরা কিশোরী মেয়েদের অধিকার, সমাজ সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

সেসময় বাল্যবিবাহ প্রতিরোধে সমাজে সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়। উপস্থিত জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত ৩০ জন সাংবাদিক সক্রিয় ভুমিকা ও স্থানীয় কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধি করতে কাজ করার আশ্বাস দেন।

Source: Dainikbayanno

Leave A Comment