SAVE Exclusive News

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা

ঝিনাইদহে বাল্যবিবাহ রোধ এবং কিশোরী অধিকার বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের পদ্মা সমাজ কল্যাণ সংস্থার সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন সার্ভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেভ)।

সভার সভাপতিত্ব করেন সেভের নির্বাহী পরিচালক আয়শা সিদ্দীকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা এবং সেভ’র ভাইস প্রেসিডেন্ট মো: মনিরুজ্জামান সিদ্দিক।

বান্ধব ডেনমার্কের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় আয়োজকরা কিশোরী মেয়েদের অধিকার, সমাজ সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধে সমাজে সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

জেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত থেকে স্থানীয় কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণে সহায়তা করার প্রতিশ্রুতি দেন।

Source: Eimattro

Leave A Comment